আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁ  জেলা পুলিশের অভিযান : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার 


 (নওগাঁ)  প্রতিনিধি: নওগাঁ থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড এর সুলতানপুর জেলে পাড়ার গত কয়েকদিনের   মারামারি  প্রতিরোধ ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানা পুলিশ ১৯ এপ্রিল রাতে এবং আজকে দিনব্যাপী পরিচালনা করে।  অভিযানে করে সন্ত্রাসী ১)মোঃ সোহাগ হোসেন (৩০) পিতা-মৃত আদম আলী বাবু ২)মোঃ শাহীন আলম(২৭) পিতা-মোঃ জুয়েল হোসেন ৩)মোঃ ওসমান গনি @রনি(২৭) পিতা- মোঃ মোখলেছুর রহমান, সর্ব সাং-সুলতানপুর জেলে পাড়া, সর্ব থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁদের গ্রেফতার করা হয়। সন্ত্রাসীদের হেফাজত হতে সহিংসতা কাজে ব্যবহৃত রাম দা, কিরিচ,হাসুয়া,চাইনিজ কুড়াল,বড় ছোড়া, লোহার পাইপ ও রড সহ বিপুল দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা গত গত কয়েকদিনে এসব  দেশীয় অস্ত্র দিয়ে সুলতানপুরে  বিভিন্ন মানুষকে গত কয়েক দিনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল। অন্যান্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।  এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলার যে কোন স্থানে যেকোনো সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।