আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: পরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ করে তা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক শ্রী স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন, শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী মেসার্স বিমল ট্রেডার্সের প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ৫,০০০ লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও মালিক স্বপন চন্দ্র মন্ডল, প্রায় ৯,০০০ লিটার তেল সংগ্রহ করেন। এর মধ্যে কিছু তেল বিক্রি করলেও অবশিষ্ট ২,৫০০ লিটার গোপনে মজুত রাখা হয়। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায় করা হচ্ছিল। পড়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ তেল জব্দ করে কৃষকের মাঝে বিক্রি করে দেন। স্থানীয় কৃষক আরব আলী জানান তেলের অভাবে আমরা জমিতে সেচ দিতে পারছিলাম না। অথচ দোকানে তেল মজুত রেখে আমাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল। প্রশাসনের অভিযানে আমরা ন্যায্যমূল্যে তেল পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইনের আওতায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।