আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর



সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড সংলগ্ন হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। 
রবিবার সকালে মৎস্যজীবীর জাল থেকে এই বিশাল আকৃতির অজগর সাপ টি উদ্ধার করা হয়
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওড়ে মাছ ধরার সময় জেলেদের জালে হঠাৎ একটি বড় সাপ আটকা পড়ে। পরে বিষয়টি স্থানীয় রাজা মিয়া ও সাইদুল হক আবুল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তারা পানির ভেতর থেকে জালসহ অজগরটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, অজগরটি সুস্থ রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকে পড়া অজগরটি ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের হাতে