আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়া আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা 

  (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। ইউএনও মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, মহিউদ্দীন তালুকদার, সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিললুর রহমান, ক্রীড়ানুরাগী মকলেছার রহমান, রেজাউল করিম বাপ্পী, শিক্ষক এনামুল হক, সাংবাদিক বেনজির রহমান, মুনছুর আলী, আবু বকর সিদ্দীক, আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।  ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক, শারীরিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সারাদেশে এ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৫-২৭ এপ্রিল এই উপজেলার খেলোয়াড়দের বাছাই এবং ২ মে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।