আজ-  ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন। «» নওগাঁয় কালবৈশাখীর তান্ডব, অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত      «» সংবাদ সম্মেলনে হামলা, ভাঙ্গচুর ও নির্যাতনের অভিযোগ «» মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজান-কে সংবর্ধনা «» কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন «» কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন «» চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ 

মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজান-কে সংবর্ধনা

দীপ্তনিউজ
মৌলভীবাজার জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান-কে সংবর্ধনা দেওয়া হয়েছে নিজ জন্মভূমিতে। শুক্রবার বিকেলে সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের নিজ গ্রাম বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয় । বাজরাকোনা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শওকাত আলী সুজন।

সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ।

এতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু। সরকারি কলেজের(অবঃ) প্রফেসর সেলিম মিয়া তালুকদার, মাওলানা আমিনুল ইসলাম চৌধুরীসহ অনেকে।

এতে বক্তব্য রাখেন মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ ইমরান সাজু, মনুমূখ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া,সোনালী ব্যাংক(অঃ) কর্মকর্তা এইচএম মোস্তাক আহমেদ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ,জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন,যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদসহ অনেকে।