আজ-  ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃত্যু «» শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি «» বগুড়া সান্তাহারে বিদুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত  «» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক «» (সংশোধনী) ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ; «» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন।

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃত্যু

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা-এ পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অবশেষে বাবার পর বড় ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদও মৃত্যুবরণ করেছেন।

সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজিপুর এলাকার বাসিন্দা আকল মিয়ার বড় ছেলে। এবং তিনি ৫নং কালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে শহিদ তার ছোট মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

ওই দিন একই ঘটনায় শহিদের বাবাও ছোট ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরে শহীদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাগান থেকে ঘাতক মুশফিকুর রহমান ওরফে মসিক কে র‌্যাব আটক করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদ