আজ-  ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ আটক ১ «» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃত্যু «» শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি «» বগুড়া সান্তাহারে বিদুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত  «» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক

বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ আটক ১

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা ও একটি বালুভর্তি ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল বগুড়া সদর থানার আওতাধীন বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ” মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকটির চালক মো. রবিউল ইসলাম (২৫), পিতা—মো. মামুন আকন্দ, সাং—কৃষ্ণপুর, থানা—ফুলবাড়ী, জেলা—দিনাজপুরকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে বালির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকসহ উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।