আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে র‌্যাব-৯ এর একটি যৌত্র অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় বসবাসকৃত মৃত নানকা ভাস্কর এর পুত্র রতন ভাস্কর (৪৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া নিবাসী মৃত : আব্দুল্লাহ এর পুত্র মো: লালন মিয়া (৩৪), ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নুর মিয়ার পুত্র মোঃ তৌহিদ মিয়া (৪৮)।
আটককৃতদের হেফাজতে থাকা গোডাউনের ভেতরে রাখা ১টি পাটের বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। জানা গেছে- গত ২৭ এপ্রিল র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজার জেলার সদর থানাধীন উপজেলা পরিষদ এর সামনে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার সদর থানাধীন পৌরসভার কাশিনাথ এলাকার একটি গোডাউন এর ভেতরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের যৌথ আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।