সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে বাক প্রতিবন্ধী এক যুবককে বলাৎকার করার অভিযোগে সোহাগ হোসেন (২০) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে উপজেলার সান্তাহার চা-বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন সান্তাহার হাসপাতাল চা-বাগান কলোনীর সাদ্দাম হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আদমদীঘির সান্তাহার চা-বাগান কলোনীর সোহাগ হোসেন নামের ওই ব্যক্তি একই এলাকার বাক প্রতিবন্ধী যুবককে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে বলাৎকার করে। পরে তিনি চিৎকার দিলে সেখান থেকে লম্পট সোহাগ হোসেন পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় সোহাগ হোসেনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সান্তাহার শহর এলাকা থেকে সোহাগ হোসেনকে গ্রেপ্তার কনের। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, বৃৃহম্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত সোহাগ হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক গ্রেপ্তার
Catagory : সারা দেশ | তারিখ : মে, ১, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ • ৬ বার পঠিত






