আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-ইমরান, সম্পাদক-নুরুল

সালেহ আহমদ +স’লিপক):

পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।

২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি পদে মনোনয়পত্র দাখিল করেন প্রার্থীরা। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার (২ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, অন্য তিন কমিশনার হলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন ও প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আফতাব উদ্দিন।

নবগঠিত কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব (স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরপূর্ব), সহ-সভাপতি আব্দুল হাছিব (স্টাফ রিপোর্টার, দৈনিক কাজিরবাজার), সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন (ব্যুরো প্রধান, দৈনিক আলোকিত সময়), কোষাধ্যক্ষ জাবেদ এমরান (স্টাফ রিপোর্টার, দৈনিক সিলেট বাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক আজকের বাংলা), দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক একাত্তরের কথা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- জাহাঙ্গীর আলম মুসিক (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক), শরিফ আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক জালালাবাদ), খাইরুল আমিন রাফসান (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম)।

ফলাফল ঘোষণার সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদ ও সদস্য শেখ সাদিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।