আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৗলভীবাজারের প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দাবা ও মার্শাল আর্ট খেলা অনুষ্ঠিত


মৌলভীবাজার া॥ বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা এবং ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ইং জেলা পর্যায়ে দাবা ও মার্শাল আর্ট খেলা অনুষ্ঠিত
গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর দাবা ও মার্শাল আর্ট ফাইনাল খেলা।
এ সময় বালক ও বালিকা দলের মধ্যে দাবা ও মার্শাল আর্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দাবায় খেলায় বালক গ্রুপে ১ম হয়েছে সাফওয়ানসামী,২য় হয়েছে সৌরদ্বীপ দাশ শ্রেষ্ঠ,৩য় হয়েছে রনদ্বীপ সিংহ। দাবায় খেলায় বালিকা গ্রুপে১ম হয়েছে রশ্মি দাশ তুলসী,২য় হয়েছে নবনিতা দেব বর্না,৩য় হয়েছে দেবশ্রী কর্মকার। মার্শাল আর্ট ফাইনাল খেলায় বালক (কারাতে-৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে পিন্স পাল, বালক (কারাতে +৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে অর্প দাশ। (উশুু-৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে বর্ষনরুদ্র পাল, বালক (উশু +৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে তাহমিদ ইসলাম। (তাইকোয়ানডো -৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে নির্জন দাশ,বালক (তাইকোয়ানডো +৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে নয়ন দাশ। (জুডো-৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে সাঈদ আহমদ,বালক (জুডো +৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে গৌতম মল্লিক। মার্শাল আর্ট ফাইনাল খেলায় বালিকা (কারাতে-৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে রিক্তি দেব, বালিকা (কারাতে +৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে অস্মিতা নাগ গুজন,। বালিকা (উশু-৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে রিক্তি দেব, বালিকা (উশু+৪৫কেজি) গ্রুপে ১ম হয়েছে অস্মিতা নাগ গুজন,।
খেলা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মো: আকিব উল্লাহ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারন সম্পদক মারুফ আহমদ,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ,জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব ইজদানী ইমরান সহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন