আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

বগুড়ায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

 (বগুড়া) প্রতিনিধি: আগামীকাল শুক্রবার ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের উদ্যোগে এবং জার্মান রেড ক্রসের সহযোগিতায় “মানবতাই ঐক্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা পরিষদ প্রাঙ্গণে জনসচেতনতামূলক শান্তিপূর্ণ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তি, মানবতা ও সেবার প্রতীক হিসেবে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি, যুব সদস্য ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে মানবসেবা, দুর্যোগ প্রস্তুতি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া ইউনিটের সেক্রেটারি মো. শাহাদৎ হোসেন, কার্যনির্বাহী সদস্য শহিদ উন নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মো. মাহফুজুল হক ও রাশেদা খাতুন রানী, আজীবন সদস্য হাবিবুর রশিদ সন্ধান, জার্মান রেড ক্রসের প্রতিনিধি আনোয়ারুল আবেবীন বাপ্পি এবং উপ-যুব প্রধান-০১ ধ্রুব সারথি গোস্বামী অর্ঘ্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কর্মকর্তা শিকাদার রাহাত ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।###