আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ আটক ২, মোট গ্রেফতার ৭



সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে দুই মাদক কারবারিরা হলেন, জেলার জুড়ী উপজেলার এলবিন টিলা সুব্রত বুনার্জী’র পুত্র গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) ও একই উপজেলার রাজকি চা বাগানের গোবিন্দ বুনার্জী’র পুত্রসাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)। 
এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবির ক্যাপশন: ১, শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ আটক দু’জন
২, শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা ও আটক দু’জনসহ মোট ৭ জন