আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

কমলগঞ্জের শমশেরনগর হাসাপাতাল দাতা সদস্যের ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্ত নারী উদ্যোক্তার সংবর্ধনা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ  
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী নারী উদ্যোক্তা মনোয়ারা আলীর ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্তিতে শমশেরনগর হাসপাতাল তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রধান করেছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টায় শমশেরনগর হাসপাতাল প্রাঙ্গণে তাঁতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও মাওলানা হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইংল্যান্ড প্রবাসী দাতা সদস্য রমিজ আলী, দাতা সদস্য সুলেমান আলী, চ্যানেল এস মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।
সংবর্ধিত নারী উদ্যোক্তা মনোয়ারা আলী বলেন, শমশেরনগর হাসপাতালের ধারাবাহিত অগ্রগতি দেখে তিনি মুগ্ধ। ইংল্যান্ডে একজন নারী উদ্যোক্তা হিসেবে অতি সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের এমবি খেতাব পেয়েছেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ বলেন, এ হাসপাতালে বড় দাতাদের পাশাপাশি খেটে খাওয়া মানুষজনও বিকাশের মাধ্যমে ১০/২০ টাকা করে তহবিলে জমা দিতে পারেন। এলাকার সর্বস্তরের মানুষজন এটাকে নিজেদের দাবী করে কাজ করেন বলে এ হাসপাতাল ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে দাতা সদস্য সুলেমান আলীন জাকাত তহবিলে নগদ ৫ হাজার টাকা, প্রবাসী মতিউর রহামন লালন উন্নয়ন তহবিলে ৫০ হাজার টাকা ও প্রবাসী হাজী রাসেল চৌধুরী স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা প্রদান করেন।