আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

নওগাঁ মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী আটক।

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই নারী হলেন এলাকার সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী সিমা (২৬)। তবে অভিযানের সময় আরও দুইজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা জানতে পারেন, চক সাবাই গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। মান্দা থানা পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।