আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা 

সজীব হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার পুলিশ ফাঁড়ির যৌথ টিম। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভাং গাছের কাঁচা ও শুকনো পাতা উদ্ধার করা হয়। মাননীয় পুলিশ সুপার, মোঃ জাকির হাসান মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৩ মে ২০২৬ ইং তারিখে এসআই (নিঃ) মোঃ শাহিন সরকার সঙ্গীয় ফোর্সসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ উজ্জল শেখ, পিতা: মোঃ তাইজুল ইসলাম, সাং- চাঁদপুর (নারিকেলী), থানা- রূপসা, জেলা- খুলনা। ২. মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা: মোঃ আবুল শেখ, সাং- মাঠাইকোনা।

৩. মোঃ মায়া আলাদ্দিন সজীব, সাং- সাংকুটিয়া (ঘোষবাড়ী মসজিদ), থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।

পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে ৪০০ গ্রাম ভাং গাছের কাঁচা পাতা এবং সাদা পলিথিনে মোড়ানো ৪২ গ্রাম শুকনো ভাং পাতা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/২১/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬, তারিখ-১৩/০৫/২০২৬ খ্রি.। গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।