আজ-  ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁ বদলগাছীতে ইউএনও’র ঝটিকা অভিযান মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড «» আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা  «» আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা   «» মৌলভীবাজারসহ সর্বত্র বাড়ছে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও লাশের মিছিল: নীরব সমাজ কি অপরাধীদের «» শ্রীমঙ্গলে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক  আন্তঃধর্মীয় অনুষ্ঠিত «» নির্বাচনী ইশতেহারের আলোকে জেলা প্রশাসকের প্রেসবিফিং «» রবিদাসের মৃ/ত্যুর ঘটনায় তদন্ত এবং ক্যামেলিয়া হাসপাতাল পুনরায় চালুসহ ৫দফা দাবিতে «» মৌলভীবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত «» কয়েক শত কিয়ার জায়গা নিয়ে বর্ষিজোড়া ইকোপার্ক মৌলভীবাজার জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল ও জনপ্রিয় পর্যটন স্পট। «» বগুড়া আদমদীঘির উথরাইল-বামনিগ্রাম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

নওগাঁ বদলগাছীতে ইউএনও’র ঝটিকা অভিযান মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

(নওগাঁ) প্রতিনিধি : নওগাাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান।মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান চলাকালীন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত রেজাউল হোসেনকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এলাকার আইন-শৃঙখলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।