আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে ৬ তলা ভবনের উপরে টিনশেড কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম শুক্লা সিনহা। তিনি কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত সিংহের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় ও ভবনে বসবাসরত লোকজন জানান, ওই তরুণী দীর্ঘদিন ধরে সেখানে একাই ভাড়া বাসায় থাকতেন। মাঝে মাঝে তার ভাই এসে তার সঙ্গে থাকতেন। বুধবার হঠাৎ তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, নিহত শুক্লা সিনহা মৌলভীবাজার শহরের আধুনিক চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, তিনি শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। নিয়মিত কর্মস্থলে যাতায়াত করতেন এবং সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনরা হতবাক হয়ে পড়েছেন।

এদিকে তরুণীর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সচেতন মহলের দাবি, দেশে অনেক অপমৃত্যুর ঘটনায় দীর্ঘ সময় তদন্ত চললেও প্রকৃত কারণ অনেক সময় উদঘাটিত হয় না। ফলে নিহতের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যা বা অপমৃত্যুর ঘটনাগুলোর তদন্তে আরও গভীর অনুসন্ধান প্রয়োজন এবং প্রয়োজনে সিআইডি বা পিবিআইয়ের মতো বিশেষায়িত সংস্থাকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।