আজ-  ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় অনলাইন জুয়ার সেন্টারে পুলিশের হানা: ১৫জন গ্রেপ্তার «» নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন «» দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা, এখানকার মানুষের কর্মস্পৃহা হৃদ‍্যতাপূর্ণ- ইউএনও অনিক চৌধুরী «» বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট «» বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের «» বগুড়ায় বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ২ «» বগুড়ায় পাথরবাহী ট্রাকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার : আটক ৩ «» মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন «» নওগাঁ বদলগাছীতে ইউএনও’র ঝটিকা অভিযান মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড «» আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা 

নওগাঁয় অনলাইন জুয়ার সেন্টারে পুলিশের হানা: ১৫জন গ্রেপ্তার

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ মান্দায় পৃথক দুটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালিয়ে জেলার শীর্ষ ও মূল হোতাসহ ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫মে) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলায় পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নগদ এক লাখ ৭০ হাজার টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত ২১টি মোবাইল, পাঁচটি ল্যাপটপ, ১৬ টি পার্সোনাল কম্পিউটার জব্দ করা হয়। এসপি তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মান্দা সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ একটি টিম উভয় অভিযান পরিচালনা করেন। মান্দা থানা এলাকায় হওয়া অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলার পুলিশের বড় এই দুটি পৃথক অভিযান। গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার কাশোপাড়া (ফকিরপাড়া) গ্রামের আফজাল হোসেনের ছেলে সোহেল হোসেন(২৪) একই এলাকার জামিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৯) এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানা (২০), মান্দা উপজেলার মৃত ইমান আলীর দুই ছেলে আল আমিন(২৮) ও আল মামুন (২২), আনোয়ার হোসেনের ছেলে শাকিল বাবু (১৯), রফিকুল আলমের ছেলে বদিউজ্জামান ওরফে বিপ্লব (২০), রেজাউল হকের ছেলে শাফায়েত রাব্বি(১৯), মাসুদ রেজার দুই ছেলে আরিফ হোসেন (৩০) ও মুশফিকুর রেজা ওরফে রাতুল (২২), হারুনুর রশিদের ছেলে রবিউল ইসলাম (২৬), হায়দার আলীর ছেলে নাইস বাবু (২৫), আবুল কাশেমের ছেলে রোমান বাবু ওরফে রিয়ন (২১), শীষ মোহাম্মদের ছেলে নাজমুল হোসেন (২৭) এবং আলমগীর হোসেন ওরফে মিন্টুর ছেলে শাফায়েত ওরফে আপন (১৯)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মান্দা উপজেলার কাশোপাড়া এলাকায় অনলাইন জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদে গ্রেপ্তারকৃত সোহেল হোসেনের বাসায় অভিযান চালানো হয়। এসময় অনলাইন পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মূল হোতা সোহেল হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাসায় তল্লাশি করে নগদ এক লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল, ২টি ল্যাপটপ, ৫টি পিসি মনিটর জব্দ করা হয়। পুলিশ সুপার আরও বলেন, শুক্রবার ভোর সাড় তিন টায় উপজেলার ফজলুর রহমানের বাড়িতে অপর অভিযানে একটি অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পায় পুলিশ। সেখানে রুম ভাড়া করে কতিপয় তরুণ বেশ কিছুদিন যাবৎ অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার উপকরণ ১৫ টি মোবাইল, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১ টি কি-বোর্ড এবং ৩তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, তাদের এই পরিচালিত জুয়া সেন্টারে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে গভীর রাতে অনলাইন জুয়া খেলছিল। এখানে আগে থেকেই কম্পিউটার এবং ল্যাপটপ সাজানো রয়েছে যাতে জুয়াড়িরা এসে খুব সহজেই খেলতে পারে। একই সাথে তারা বিভিন্ন অসামাজিক কাজেও লিপ্ত বলে জনশ্রুতি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের অনলাইন জুয়ায় ব্যাপক পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর একাধিক ধারায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নওগাঁ জেলা জুড়ে মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে। এই অভিযান আগামী দিনগুলিতে আরও জোরদার হবে বলেও জানান জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।###