আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রথমবারের মতো অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিল কুমার সিনহা, ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজেম আল কোরেশী রাফাত, ডেন্টাল সার্জন ডা. জোবায়ের খান, সহকারী সার্জন ডা. সোনালী রায়সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম। 

কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রশাসন নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

ছবির ক্যাপশন: ১, শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডায়াসে বক্তব্য রাখছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান

২-৪ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডাক্তারগণ রোগী দেখছেন