আজ-  ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা «» সন্ত্রাসী হামলার ভয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ছাড়া মৌলভীবাজারের শেখ ছালাম «» বাচ্চা লড়ছে হামের সঙ্গে, বাবার লড়াই অর্থ জোগাড়ে «» কমলগঞ্জে অধ্যক্ষ কোরেশ খানের মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত

সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬

মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য টিআইবি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। এ বছর প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩১ মে ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলীকর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে।

প্রতিবেদন জমা দেয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬। বিস্তারিত জানতে ভিজিট করুন https://ti-bangladesh.org/ija

মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।

গণমাধ্যম যোগাযোগ:

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন)

মোবাইল: +৮৮০ ২ ৪১০২১২৬৭-৬৯

ই-মেইল: tauhidul@ti-bangladesh.org