আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে স্কুল ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১২টায় শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মোহেবুবুল হক এর সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাও: কামাল উদ্দিন আল-হাবীব এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো. রুহুল আমিন, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, ইসলামিক মিশন শমশেরনগর এর প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক, শিক্ষক ফাবিহা জান্নাত প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কেরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে ৯ জন শিক্ষার্থী। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরুস্কার বিতরণ করা হয়।