আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয়ের এর  উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অত্র  স্কুলের কনফারেন্স রুমে স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।  বক্তব্যে তিনি বলেন সবার আগে বাংলাদেশ, আর এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী এবং মর্যাদা শীল দেশে রূপান্তরিত করতে হলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মনবেসে ফিরতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে হয়তো একদি এই স্কলের ছাত্রছাত্রীরা একদিন রাষ্ট্রের উচ্চপর্যায়ের স্থানে অধিষ্ঠিত হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারবে। এ ছাড়াও বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সিনিয়র সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল,সান্তাহার পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন খাঁন বাচ্চু, সাধারণ সম্পাদক চঞ্চল হোসেন  সাংগঠনিক সম্পাদক হিটলুসহ প্রমুখ। ###