আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলছুম নামের এক শিক্ষক নিহত হয়েছে। এঘটনায় আরও এক শিক্ষক আহত হয়েছেন। এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে একই স্কুলের তাসনিম নামের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিনএনজি যাত্রী ও শিক্ষক কুলছুম হলেন উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত ব্যক্তি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে নিহত তাসনিম একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। ঘটনার দিন তাসনিম তার শিক্ষকের মৃত্যুর খবর শুনে অসুস্থ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অসুস্থ  হয়ে পরে। পরে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন  আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করে। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন  শিক্ষার্থী কোনো আকর্ষিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনি মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। পোষ্ট মেটাম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুই জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষক কুলছুম মারা যায়। এ সময় গুরুতর আহত হন আরও এক শিক্ষক মমতাজ জাহান। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তাজা দুটি প্রাণের মৃত্যুর খবর পেয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।