আজ-  ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু «» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়

বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন 

      ( বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন সান্দিড়া শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আজ (১৯ মে) রোজ মঙ্গলবার সকাল সাড়ে এগারো বারো ঘটিকার সময় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির চার তলা ভবনের একতলা পর্যন্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়। শহীদ সিড়াজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আলম সর্বদা, বাদল সর্দার, আব্দুস সালাম, গুলজার হোসেন, সবুজ হোসেন, একাব্বর, সাজ্জাদ, গোলাপ, মিঠু, হেলাল, মাসুদ রানা, রবিউল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। একই সাথে সান্দিড়া ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। একাডেমিক ভবনের ফলক উন্মোচন এবং ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।