আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে পুলিশ -আইজিপি

( বগুড়া) প্রতিনিধি:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘জনগনই পুলিশকে আইনী ক্ষমতা দিয়েছে। জনগনের টাকায় পুলিশের বেতন হয়। সুতরাং পুলিশের কাজ হবে দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য। কে কিভাবে পুলিশে এসেছে তা দেখার দরকার নেই। দেশের শান্তি প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ । নিজেদের স্বার্থে সব সময় পুলিশকে আবার অপবাদও দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের সৃঙ্খলা একান্ত দরকার। শনিবার বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নব-নির্মিত ভবন উদ্বোধনের পর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এবং  এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন। সুধী সমাবেশে মূখ্য আলোচক ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আইজিপি বলেন, সরকারের পরিকল্পনা মতে আইনসৃঙ্খলার উন্নয়ন না হলে দেশে বিনিযোগ আসবে না। শিল্পকারখানার উন্নতি হবে না। ফলে বেকারত্ব বাড়বে। সেই লক্ষ্যে পুলিশ একটি সুষ্ঠু সুন্দর নিরাপদ পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমরা জনগনের সহযোগিতা চাই। অফিসিয়ালি বগুড়া থেকে কমিউনিটি পুলিশিং সমাবেশ করা হলো। এটা আমরা সারাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে দিব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়বো। বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী আরএমপির পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির, বগুড়ার স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ওসি কামরুজ্জামান মিয়া, আদমদীঘির থানার কমিউনিটি পুলিশিং ও বিটপুলিশিংয়ের আহবায়ক আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।