আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, চাঁপাপুর ইউনিয়নে, মঙ্গলবার (২৬ মে ) দুপুর ১২ টায় নতুন পুলিশ ফাঁড়ি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন, বগুড়া -৩  আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি: সচিব) ড: আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী পিপিএম,বার (পিএইচডি)। এদিন অতিথিবৃন্দগণ ইউনিয়ন পরিষদে পৌঁছেলে, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দগণ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।  এছাড়াও সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার , রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী অত্র ইউপি চেয়ারম্যান এবং সদস্য গনের সঙ্গে মতবিনিময় করেন এবং জায়গা পরিদর্শন করেন এবং সেই সঙ্গে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও সবশেষে অস্থায়ী পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে মোনাজাত পরিবেশন করা হয়।  গত ২৩ শে মে শনিবার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি ) মো, আলী হোসেন ফকির আদমদিঘী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বক্তব্য প্রদান করেন যে, আদমদীঘি থেকে চাঁপাপুর ইউনিয়ন প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেখানে একটি পুলিশ ফাঁড়ি অতিশীঘ্রই বাস্তবায়ন করা হবে। তার বক্তব্যই আজ উপরোক্ত সরকারি কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সার্কেল অফিসার মো, আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া, আদমদীঘী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা), চাঁপাপুর ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, ইউপি সকল সদস্যাগণ, এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং চাঁপাপুর ইউনিয়নের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।