আজ-  ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!! «» মৌলভীবাজারের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত «» ঈদুল আজহার টানা ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকদের ঢল «» বগুড়া সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন «» কমলগঞ্জে কালাছড়া বনবিটে রাতের আঁধারে বৃক্ষ নিধন ও পাচার, হুমকির মুখে পরিবেশ

দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশাল ৩টি গরু কুরবানি করে অসহায় গরিব ও পথচারী মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি খালেদ হোসাইন এর উত্তরমুলাইমস্থ বাড়ীতে এ নগদ টাকা ও মাংস বিতরণ করা হয়। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা ও তরফদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামীম তরফদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেশ ও বিদেশে, মৌলভীবাজার সংগঠন এর উপদেষ্টা হাসিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক এম.জসিম জে.কে, সংগঠনের সদস্য সজু মিয়া প্রমুখ। কর্মসূচির শুরু থেকেই স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণের কাজে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে সুবিধাভোগীদের হাতে মাংসের প্যাকেট ও অসহায়-গরীবদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। অনেকেই এই সহযোগিতা পেয়ে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।