আজ-  ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!! «» মৌলভীবাজারের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত «» ঈদুল আজহার টানা ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকদের ঢল «» বগুড়া সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন «» কমলগঞ্জে কালাছড়া বনবিটে রাতের আঁধারে বৃক্ষ নিধন ও পাচার, হুমকির মুখে পরিবেশ

পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১

পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১

(নওগাঁ) প্রতিনিধি :

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আঞ্চলিক প্রতারককে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির মোট ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৬ তারিখে এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর কাছে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাবি করে, তার ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে। মামলা থেকে রেহাই পেতে ৫ লাখ টাকা দাবি করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী ভয় পেয়ে নগদ অ্যাকাউন্টে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন। এরপর একই ব্যক্তি ৩০ মে ২০২৬ তারিখে নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন ও বার্তা পাঠায়। সে অভিযোগ করে যে, ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হয় এবং মামলা না করতে ৪০ হাজার টাকা দাবি করে। এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে অভিযানে নামে ডিবির একটি বিশেষ দল। অভিযান চালিয়ে গতকাল রাতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নামাপোওতা গ্রামের বাসিন্দা মো. নাইম হোসেন (২৮)-কে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৩টি সচল সিমসহ বিভিন্ন অপারেটরের মোট ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে নিজেকে কখনো পুলিশ সুপার, কখনো ওসি, কখনো জেলা প্রশাসক (ডিসি) কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার প্রতারণার শিকার হয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।