০৫ জুন ২০২৬
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!
‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনের তারিখ: ০৭ জুন ২০২৬, রবিবার।
সময়: সকাল ১১:০০টা।
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন)/ ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি।
টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮
ইমেইল: tauhidul@ti-bangladesh.org






