আজ-  ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

০৫ জুন ২০২৬

বরাবর

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

বিষয়: ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে। 

প্রিয় মহোদয়, 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!

‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

সংবাদ সম্মেলনের তারিখ: ০৭ জুন ২০২৬, রবিবার।

সময়: সকাল ১১:০০টা।

স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন)/ ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।

উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি।

টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক

আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন

মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮

ইমেইল: tauhidul@ti-bangladesh.org