আজ-  ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap «» মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসার দুআ মাহফিল «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা বশির আহমদ «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» বগুড়া সান্তাহারে বহুল আলোচিত মাদকসম্রাঞ্জী শুটকি ইয়াবা সহ গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারীসহ ১৩ আসামি গ্রেপ্তার «» আদমদীঘিতে ৪শত পিচ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার «» কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ গেইট সংলগ্ন উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর এবং  উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারী ক্বারী মুহাম্মদ মনজুর আহমদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ কার্যকরী কমিটির সম্মানিত সদস্য কাজী মাওলানা আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, হাফিজ আলাউর রহমান, পৌর শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিল, ক্বারী কামাল আহমদ, মাওলানা নাছির উদ্দীন, থানা তালামীয সভাপতি মুহাম্মদ রাসেল আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ শামিম আহমদ, ইয়াকুবীয়া হিফজুল কুরআন বোর্ড কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বাছিত আশিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অনুষ্ঠানের দোয়া মাহফিলে খলিফায়ে ফুলতলী হযরত মাওলানা মনির উদ্দিন (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

মাওলানা কাজী আলম চৌধুরীর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।