আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসার দুআ মাহফিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক হযরত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৬ জুন, ২০২৬ ঈসায়ী, শনিবার, বাদ আছর, দরগাহে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার সংলগ্ন প্রাঙ্গনে এ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

সংগঠনের সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি এস এম আলী আহমদ এর সভাপতিত্বে মাহফিলে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান।

এসময় আরোও উপস্থিত ছিলেন- সিলেট সরকারি আলিয়া মাদরাসা সহ সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মো. নুরুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হাসান আহমদ প্রমুখ।