আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার

মৌলভীবাজার কোর্ট বাজার: বারোমাসি ফলমূলের ঐতিহ্যবাহী কেন্দ্র

মৌলভীবাজার শহরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কোর্ট বাজার দীর্ঘদিন ধরে ফলমূলের বাজার হিসেবে সুপরিচিত। জেলার প্রতিষ্ঠালগ্ন থেকে এ বাজারে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মৌসুমি ও বারোমাসি ফলের সমাহার দেখা যায়। ফলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানুষজনের কাছে কোর্ট বাজার একটি নির্ভরযোগ্য ফলের বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে।

কোর্ট বাজারের আশপাশে জেলা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, সাব-রেজিস্ট্রার অফিস, আনসার ও ভিডিপি কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। এছাড়া সরকারি দুটি কলেজ, বিভিন্ন বেসরকারি স্কুল, মাদ্রাসা এবং অসংখ্য আবাসিক এলাকার কারণে প্রতিদিন এ বাজারে মানুষের ব্যাপক সমাগম ঘটে।

জেলার সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত এ বাজারে আসেন। ফলে ফল ব্যবসার জন্য এটি একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। বাজারে দেশি আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, আনারসের পাশাপাশি আপেল, কমলা, আঙুর, মাল্টা, ড্রাগন ফলসহ নানা ধরনের বিদেশি ফলও সারা বছর পাওয়া যায়।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, কোর্ট বাজারের ফলের ব্যবসার ঐতিহ্য বহু পুরোনো। জেলার মানুষের চাহিদা পূরণের পাশাপাশি এটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে মৌলভীবাজার কোর্ট বাজার আজও জেলার অন্যতম ঐতিহ্যবাহী ফলমূলের বাজার হিসেবে তার স্বকীয়তা ধরে রেখেছে।