আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুন) দুপুরের দিকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আর প্রায় এক ঘণ্টা যাবৎ পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার পাওয়ার পয়েন্টে এই উপস্থাপনা দুই শতাধিক স্কুল শিক্ষার্থী মনোযোগ সহকারে শোনেন। সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করাও শিক্ষার্থীদের দায়িত্ব। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, বরং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থেকে প্রতিরোধমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার বিষয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল। তিনি এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য নওগাঁ জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। মতবিনিময় সভার একপর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল এবং আইন মেনে চলা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন অপরাধ ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে।