আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে সৃষ্টি (৪) নামের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। আটক সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের মৃত হায়দার আলীর ছেলে বলে জানা গাছে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৯ টারদিকে উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের প্লাস্টিকের মাদুরের ফ্যাক্টারি শ্রমিক সামছুল ইসলাম আম দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ওই ফ্যাক্টারির পার্শ্ববর্তী জংঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে এসময় ভিকটিম সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে বাবা- মাকে ঘটনাটি বলে দেয়। পরে ভিকটিমের পরিবার সহ এলাবাসি ধর্ষণ চেষ্টাকারী মাদুরের প্লাসটিক ফ্যাক্টারী শ্রমিক সামছুলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ  ঘটনাস্থে উপস্থিত হয়ে ভিকটিম সহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে ওইদিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।