আজ-  ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু «» কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। «» রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার

কমলগঞ্জে সীমান্তে হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে ১১ দলের  মানববন্ধন। । 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

 বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে  ১১ দলীয় জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় স্থানীয়  আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা জামায়াতের  সেক্রেটারি এড. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি(এনসিপি)র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবু হানিফা, উপজেলা এনসিপির সদস্য মুশাহিদ আহমদ,  কমলগঞ্জ পৌর জামায়াতের  সভাপতি আব্দুল হাই, আদমপুর ইউনিয়ন  সভাপতি সাদ উদ্দিন ফায়াজ, খেলাফত মজলিস আদমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং অবৈধ পুশ-ইনের বিরুদ্ধে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা রক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।