আজ-  ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী মানববন্ধন কর্মসুচী ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সম্মুখে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সভাপতি মো: ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ শামসুজ্জামান সেলিম, নারী নেত্রী মেরি রাল্ফ, সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহারাব ইসলাম রুহিন, ট্যুরিস্ট গাইড মোঃ হাবিবুর রহমান. সমাজকর্মী শিমুল আহমদ, হাজম চং, আজমল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, এখনও বাংলাদেশ মাগুরছড়া গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টাল থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। বাংলাদেশ সরকার এ বিষয়ে নিস্ক্রিয় হলেও দেশের স্বার্থক্ষার আন্দোলনকারীরা সরব রয়েছেন। বক্তারা বলেন, ২৯ বছর পার হয়ে গেল তাদের ক্ষতি মেটাতে পারেনি সরকার ও কোম্পানি। বক্তারা মাগুরছড়া গ্যাস বিষ্ফোরণে ক্ষয়ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে এক মানববন্ধন কর্মসুচী পালিত হবে।