আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

॥ সুনীল কান্তি দেবনাথ ॥

শোক সংবাদ
॥ সুনীল কান্তি দেবনাথ ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ (৭১) গত রোববার (১৪ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মরদেহ সোমবার দুপুরে দীর্ঘদিনের নিজ কর্মস্থল কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় মাঠে আনা হলে সেখানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল (শিবপুর) গ্রামের নিজ বাড়িতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃাতব সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর নিজ পারিবারীক শ্মশানে তাঁকে সমাহিত করা হয়।
অধ্যাপক সুনীল কান্তি দেবনাথের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমদ, প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভানুগাছ দেবনাথ সমিতিসহ বিভিন্ন সংগঠন।
তাঁর এই আকস্মিক প্রয়াণে কমলগঞ্জের শিক্ষাঙ্গনসহ নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গুণীজনদের মাঝে শোকের আবহ তৈরি হয়।—– কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।