আজ-  ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬ «» টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’  «» যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত «» বগুড়ায় প্রতারণা মামলায় রেইনবো হাসপাতালের পরিচালক পিন্টু গ্রেফতার «» সান্তাহারে ১২ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার «» যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে অনেকে চানাচুর ও গণবিরোধী বলে:  «» আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের «» শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক «» বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান প্রধানমন্ত্রীর  «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা হত্যার শিকার রাকামণির পরিবারকে আইনে সহায়তা দেওয়ার আশ্বাস  

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরিবিষযক দিনব্যাপী প্রশিক্ষণ, “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬, অনুষ্ঠিত হয়েছে । আজ ১৮ জুন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাদকদ্রব্যের অপব্যবহার, প্রতিরোধ, নিরাময়, মাদকাসক্তি মুক্ত ভবিষ্যৎ প্রজন্ম তৈরি, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ ফারুক আলম। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন। বক্তব্য রাখেন- দৈনিক মানবজমিন মৌলভীবাজার এর স্টাফ রির্পোটার মু.ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি মো: শাহজাহান মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত “মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালায় আলোচকগণ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক জীবনদর্শন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ