আজ-  ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬ «» টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’  «» যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত «» বগুড়ায় প্রতারণা মামলায় রেইনবো হাসপাতালের পরিচালক পিন্টু গ্রেফতার «» সান্তাহারে ১২ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার «» যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে অনেকে চানাচুর ও গণবিরোধী বলে:  «» আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের «» শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক «» বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান প্রধানমন্ত্রীর  «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা হত্যার শিকার রাকামণির পরিবারকে আইনে সহায়তা দেওয়ার আশ্বাস  

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের

,( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বড়ো আখিড়া গ্রামে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের হয়েছে ।  ভুক্তভোগী শিশুটি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বড়ো আখিড়া গ্রামের ফকির পাড়া মহল্লার ইসমাইল হোসেনের মেয়ে ইসমত আরা (১১) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার দুপুরে একই গ্রামের আতোয়ার সাখিদারের ছেলে মোঃ পিন্টু (৪৫) ওরফে ফুসুর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন । মামলার এজাহার সূত্রে জানা যায়, (১৫ জুন) সোমবার শিশুটির বাবা বাড়ির পাশে জনৈক বাবলুর বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিলেন। একই সময় পিন্টু শিশুদের বাড়িতে টোপা তৈরীর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০ ঘটিকার সময় শিশুটি বাড়িতে আসলে পিন্টু কৌশলে তাকে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে জো্ড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং তাকে বিবস্ত্র করে ফেলে। এমন সময় শিশুটির বাবা বাড়িতে পানি খাওয়ার জন্য আসলে তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে ঘরে ঢুকে তার মেয়ে ও পিন্টুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। ঘটনায় হতভম্ব মেয়েটির বাবা শিশুটিকে উদ্ধার করতে গেলে পিন্টু কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পিন্টু পলাতক রয়েছে। শিশুটির বাবা বলেন, এই ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য গ্রামের মাতব্বর মুকুল সাখিদার,  মজনু এবং গোলাম মোস্তফা আমার ওপর মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। পরে বুধবার দুপুরে থানায় এসে মামলা দায়ের করি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।