আজ-  ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন।

স্লোগান শুনে ঘটনাস্থলে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি পেশায় আনারস ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।