আজ-  ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬ «» টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’  «» যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত «» বগুড়ায় প্রতারণা মামলায় রেইনবো হাসপাতালের পরিচালক পিন্টু গ্রেফতার «» সান্তাহারে ১২ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার «» যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে অনেকে চানাচুর ও গণবিরোধী বলে:  «» আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের «» শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক «» বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান প্রধানমন্ত্রীর  «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা হত্যার শিকার রাকামণির পরিবারকে আইনে সহায়তা দেওয়ার আশ্বাস  

সান্তাহারে ১২ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

সজীব  হাসান, স্টাফ রিপোর্টার:

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল  উদ্ধার করেছে। এ ঘটনায় রাত আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র লালমনিহাট থেকে মোটরসাইকেল করে ওই পরিমান গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার পিছু নেয়। এ সময় মাদক কারবারি স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসসালাম আলী মন্ডল জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।