আজ-  ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয়  পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু 

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গৌরী পাহান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার গোবরচাপা বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরী পাহান উপজেলার চাপাইনগর গ্রামের খোকন পাহানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার স্কুল ছুটি শেষে গৌরী হেঁটে বাড়ি ফিরছিল। পথে গোবরচাপা বাজার থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার দক্ষিণে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পিকআপটির পিছু ধাওয়া করে সেটি আটক করতে সক্ষম হন। তবে এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। গৌরীর আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, পলাতক চালককে দ্রুত গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।