আজ-  ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে «» বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ  «» নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন «» নওগাঁ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক «» বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার «» নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা ! «» মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত «» কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ 

★ 

সিলেটে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি-মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ। আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে অতিথি হিসেবে তারা যোগদান করবেন। 

সিলেট নগরীর বন্দরবাজারস্ত হোটেল মেট্রোতে অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য লেখক ও শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক, প্রধান বক্তার বক্তব্য রাখবেন দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তাছাড়া দলের সিনিয়র সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুর রব ইউসুফি, সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান জানান, সিলেটের ইতিহাসে অত্যন্ত সুশৃঙ্খল ও একটি মাইলফলক প্রোগ্রাম হতে যাচ্ছে। যেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক রাখবেন, নতুন কমিটিতে নতুন নেতৃত্ব আসবে। 

সম্মেলনে তিনি সকলের উপস্থিতি কামনা করেছেন।