(বগুড়া) প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন আদমদিঘী উপজেলা কমিটির পক্ষ থেকে বগুড়ার সান্তাহার শহরের সাহেব পাড়ায় প্রতিবেশী দ্বারা নিহত শিশু রাকামণির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের সাহেব পাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ নিহত রাকামণির পরিবারের সদস্যদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের আদমদিঘী উপজেলা কমিটির সভাপতি মোঃ মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহসভাপতি জিল্লুর রহমান চন্দন, মাসুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমজাদ হোসেন, আলমগীর হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহেনা বেগম, শিহাব হোসেন সাজু, হোসেন আলী সহ প্রমুখ উপস্থিত ছিলেন। #
সান্তাহারে প্রতিবেশী দ্বারা নিহত রাকামনির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন আসক ফাউন্ডেশন
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২৫, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ • ৫ বার পঠিত






