আজ-  ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্রীর মোবাইল ফোনে চ্যাটিং ঘটনায় আদমদীঘিতে মাদ্রাসার শিক্ষককে গনধোলায় দিয়ে পুলিশে সোর্পদ «» লন্ডনে দুইদিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে ড. ওয়ালী তছর উদ্দিন -এর সার্বিক সহায়তার আশ্বাস «» ২০২৬-২৭ অর্থবছরের সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা «» ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার, প্রস্তাবিত ট্রাক টার্মিনাল পরিদর্শন «» মৌলভীবাজার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। «» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন

স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর

জুন ২৮, ২০২৬ খ্রি.

২২ ক্যারেটের স্বর্ণের দাম দিয়ে মৌলভীবাজার সদর উপজেলার সাইফুর রহমান রোডস্থ রতন জুয়েলার্স থেকে স্বর্ণের অলংকার কিনেন মো: আব্দুল আলি। কিন্তু পরবর্তীতে আব্দুল আলীর টাকার প্রয়োজনে সে স্বর্ণের অলংকার রতন জুয়েলার্স এ বিক্রি করতে গেলে , রতন জুয়েলার্স সেগুলো কম ক্যারেটের দামে কিনতে চান কারণ পরীক্ষা করে বিক্রিত ২২ ক্যারেটের স্বর্ণের অলংকার ২০ ক্যারেট এবং ২১ ক্যারেট পাওয়া যায় এমনই লিখিত অভিযোগে আজ ২৮.০৬.২০২৬ খ্রি: তারিখ তৃতীয় শুনানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অফিস কক্ষে রতন জুয়েলার্সকে দোষী স্বাব্যস্থ করে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০,০০০/- জরিমানা করা হয় এবং  আদেশ প্রদান করা হয় বর্তমান বাজার মূল্যে বিক্রিত স্বর্ণের অলংকারগুলো ২২ ক্যারেটের দামে কিনে নেওয়ার জন্য। উক্ত জরিমানা এবং আদেশ প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আল-আমিন। এছাড়াও আইন অনুসারে জরিমানার ৫০,০০০/- এর ২৫%=১২,৫০০/- লিখিত অভিযোগকারী আব্দুল আলীকে প্রদান করা হয়।