আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁয় ৯ হোটেলে গভীর রাতে পুলিশের সমন্বিত অভিযান প্রতারক চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ৫

(নওগাঁ) প্রতিনিধি : পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারের গলানো অংশও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৩ জুন নওগাঁ সদর থানা এলাকায় একই দিনে রাসায়নিক স্প্রে বা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ এবং প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার দুটি পৃথক ঘটনা ঘটে। প্রথম ঘটনায়, নওগাঁ শহরের চুরিপট্টি এলাকায় নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের সামনে ৭০ বছর বয়সী ফাতেমা বেগমকে অজ্ঞাত ব্যক্তিরা অচেতন করে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় ডিগ্রীর মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন তিনি মারা যান।

দ্বিতীয় ঘটনায়, ঢাকা বাসস্ট্যান্ড থেকে লিটন ব্রিজ এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে সম্মোহিত করে তাদের কাছ থেকে ৬ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল হাতিয়ে নেওয়া হয়। ঘটনা দুটির পর নওগাঁ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ তদন্ত ও অভিযানিক দল গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ জুন গভীর রাতে নওগাঁ শহরের ৯টি হোটেলসহ বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে গাইবান্ধার আব্দুল হাই, এরশাদ আলী ও বাবলু এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কালামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে আরও জানা যায়, চুরি হওয়া কানের দুল নওগাঁ স্বর্ণপট্টি বাজারের মুহিব জুয়েলার্সের ম্যানেজার মো. জাহাঙ্গীরের কাছে বিক্রি করা হয়। পরে তাকে আটক করলে তিনি চোরাই স্বর্ণ কেনার বিষয়টি স্বীকার করেন। তার দেখানো মতে গলানো অবস্থায় ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে পূর্বেও চোরাই স্বর্ণ কেনাবেচার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যমতে প্রতারণায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।