আজ-  ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্রীর মোবাইল ফোনে চ্যাটিং ঘটনায় আদমদীঘিতে মাদ্রাসার শিক্ষককে গনধোলায় দিয়ে পুলিশে সোর্পদ «» লন্ডনে দুইদিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে ড. ওয়ালী তছর উদ্দিন -এর সার্বিক সহায়তার আশ্বাস «» ২০২৬-২৭ অর্থবছরের সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা «» ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার, প্রস্তাবিত ট্রাক টার্মিনাল পরিদর্শন «» মৌলভীবাজার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। «» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন

পলাতক ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া অবশেষে পুলিশের জালে


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিয়াকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটককৃত জাহাঙ্গীর-কে আজ ২৯ জুন, বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) মৌলভীবাজার কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জিআর মামলা নং-৩৪৯/২২-এর মাদক মামলার পলাতক আসামি ছিলেন। পুলিশ জানায়, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই রানা সঙ্গীয় ফোর্স নিয়ে কোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে আটক করেন। আটক জাহাঙ্গীর মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের মাদক ব্যবসা ও কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এর আগে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে জাহাঙ্গীর ও তার সহযোগী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে অভিযোগের পরও তার মাদক ব্যবসা বন্ধ হয়নি বলে স্থানীয়দের দাবি।

ছবি সংযুক্ত।

ছবি সংযুক্ত।