কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন ও হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা উদযাপন এবং হযরত শাহ আজম (রহ.) দরগাহ শরীফের পীর সাহেব, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য নাতি কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী।
আশুরা উদযাপন ও মাহফিলে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত, হিজবুল বাহার খতম, মিলাদ মাহফিল, ইসালে সাওয়াব এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
উল্লেখ্য যে, উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.) ছিলেন ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক (উস্তাদ), হযরত শাহ আজম (রহ.) দরগাহ জামে মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ইমাম ও খতিব। এছাড়াও তিনি হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশন এবং হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।
তিনি ছিলেন,একজন আল্লাহভীরু, সাদাসিধে ও আদর্শবান গুনী আলেম। জীবনের অধিকাংশ সময় তিনি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন। টানা ৪০ বছর ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষকতার মহান দায়িত্ব পালন করেন। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত হযরত শাহ আজম (রহ.) দরগাহ জামে মসজিদে দীর্ঘ ২৫ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজসেবা ও ইসলামের খেদমতে তাঁর অবদান আজও এলাকাবাসীর কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
ইসালে সাওয়াব ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ মুহিদ মিয়া, পৌর বিএনপি নেতা মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ আবদুস সত্তার, মুহাম্মদ সুফি মিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ খন্দকার তোফায়েল আহমদ, সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম আহমদ তালুকদার, মুহাম্মদ আবদুল বাছিত মিয়া, মুহাম্মদ আবদুল মজিদ মিয়া, মুহাম্মদ ইয়াওর আলী, মুহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর ৮ নম্বর ওয়ার্ড আল-ইসলাহর সেক্রেটারি মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহাম্মদ মসুদ মিয়া, মুহাম্মদ মান্না, মুহাম্মদ লুকমান আহমদসহ এলাকার বিশিষ্ট মুরব্বি, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলের সমাপনী পর্বে দেশ- প্রবাসী জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং মরহুম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব।






